আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শোক র‌্যালি, জাতীর  জনকের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ন  আলোচনাসভাসহ  নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।

সকাল  সাড়ে  ৯ টায়  জেলা  প্রশাসনের  উদ্যোগে কালেক্টরেট  চত্বর  থেকে শোক র‌্যালী বের  হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে রাখা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন-মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার। অন্যান্যের মধ্যে মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পুস্পস্তবক অর্পন শেষে ১ মিনিট  নিরবতা ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্টিত হয়।

পরে  জেলা প্রশাসনের  আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্টিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। মুখ্য আলোচক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল-হোসেন।

বক্তব্য রাখেন-পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান,  পৌর  মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক ও আব্দুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ ।

জেলার অন্যান্য উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology