আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্বুদ্ধকরণ কর্মশালা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ ও কৈশোর গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অধিদপ্তরের এমআইএম ইউনিট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মান্নান।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বকারী ব্যক্তিগণ অংশ নেন।

কর্মশালায় বিষয়োল্লিখিত সমস্যা সমাধানে অন্তরায় সমূহ চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়সমূহ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology