আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় পুলিশি নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার নাকোল ফাঁড়িতে পুলিশের নির্যাতনে আবদুস সালাম (৪৫) নামে ওয়াপদা টিকেট কাউন্টারের এক কর্মচারির মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত আবদুস সালাম জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের রাশেদ নামে এক ব্যক্তি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা বাসস্ট্যাণ্ডে যায়। এ সময় কে.লাইন টিকেট কাউন্টারে কর্মচারি আবদুস সালামের সাথে ওই যাত্রির বসচা হয়। তাদের কাছ থেকে টিকেট ক্রয় না করায় আবদুস সালাম ও মামুন নামে কয়েকজনে রাশেদ নামের ওই যাত্রিকে মারধর করে। এ ঘটনার পর হয়রানির শিকার ওই যাত্রি পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারের কর্মচারি আবদুস সালামকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহতের স্বজন এবং ওয়াপদা বাসস্ট্যাণ্ড এলাকায় কর্মরতরা ফাঁড়ি ইনচার্জ এসআই জামালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে প্রায় এক ঘন্টা মাগুরা-ফরিদপুর সড়ক অবরোধ করে।

স্থানীয় নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিদ বলেন, ফাঁড়ি ইনচার্জ জামাল এখানে দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তারই ধারাবাহিকতায় সালাম নামে ওই ব্যক্তিকে ধরে নিয়ে তিনি বুকে পিঠে লাথি সহ নানাভাবে নির্যাতন চালিয়েছে। যার প্রেক্ষিতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology