আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় পুলিশ সুপারের পরিবারের এক সদস্যসহ নতুন করে ৫ জন করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পুলিশ সুপারের পরিবারের এক সদস্য সহ ৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে মাগুরায় পুলিশ সুপারের পরিবারের এক সদস্য, আঠারখাদা এলাকার এক ব্যক্তি এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর, বালিদিয়া এবং দীঘা এলাকার আরো তিন ব্যক্তির নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, নতুন করে ৫ জন আক্রান্ত হওয়ায় মাগুরা জেলায় মোট ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মাগুরা সদরে ১১জন, শ্রীপুরে ৬জন, শালিখায় ৫জন এবং মহম্মদপুরে ৪জন। ইতোমধ্যে সুস্থ হয়েছে ১৯জন।

আক্রান্তদের ১ জনকে ঢাকা রেফার্ড করা হয়েছে। তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। বাকি ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology