আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৮

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় পূজা পরিষদ সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুৎ কৃমার সিংহ’র উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন সমাবেশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার বিকালে মাগুরা শহরের সাতদোহা মণ্ডপে অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা শেষে ফেরার পথে অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ শহরের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসি দ্বারা হামলার শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু সহ জেলার চার উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে সন্ত্রাসি হামলায় জড়িত বিশ্বজিৎ বিশ্বাস, উজ্জল শিকদার, কৃষ্ণ পারামানিক এবং রানাকে গ্রেফতারের দাবি জানান। উল্লেখিত ব্যক্তিদের নামে মাগুরা সদর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology