আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের সামনে আভিবাদন মঞ্চ থেকে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান।

পরে ইনডোর স্টেডিয়ামে মাগুরা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এসএম কামাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরন শিকদার, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাকি ইমাম ভুইয়াসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology