আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় পৌর মেয়রের ইফতার মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরায় শুক্রবার পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইফতা্র মাহফিলে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন।

মাগুরা পৌর মেয়র জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুলের আমন্ত্রণে ইফতার মাহফিলে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনসহ জেলা সদরে কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী পৌর নাগরিকরা ইফতার মাহফিলে অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology