আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫৭

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় প্রত্যাহারের শেষ দিনে ৩ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় মাগুরা সদর উপজেলা পরিষদের ১৩ ইউনিয়নের মধ্যে হাজরাপুর, হাজিপুর এবং বগিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত ৩ প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা না হলেও ২৬ অক্টোবর মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ৩ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে সদরের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন, সংরক্ষিত ২ জন ও সাধারণ সদস্য পদের ৩৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে হাজরাপুর ইউনিয়নে কবির হোসেন, হাজিপুর ইউনিয়নে মোজাহারুল হক আখরোট এবং বগিয়া ইউনিয়নে মীর রওনক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম।

বুধবার ১৩ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান ৪৬ জন, সংরক্ষিত ১২৭ জন ও সাধারণ সদস্য ৪১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এতে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১ টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology