আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপন

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি নেয়া হয়।

দুপুরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামীলীগ সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের স্থানীয় সংসদ এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাউদ্দিন, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা প্রমুখ।

এর আগে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্ত্বরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের স্থানীয় সংসদ এডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় জেলা ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরার শালিখা, শ্রীপুর, মহম্মদপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology