আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় প্রয়াত জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলুর স্মরণসভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা জাসদের প্রয়াত সহসভাপতি, সবেক জাসদ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুর স্মরণে ২৯ জুন শুক্রবার মাগুরায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিকালে মাগুরা প্রেসক্লাব সম্মেলন কক্ষে মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জাসদের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা জাসদ নেতা মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর কুমার চক্রবর্তী, জাসদের সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, ডাক্তার সুশান্ত বিশ্বাস, সত্তর দশকের ছাত্রনেতা সৈয়দ ফয়জুল বাকি ঘনা, সাবেক জাসদ নেতা আনারুল হক, আমিন উদ্দিন আমিন, খন্দকার মনজুরুল আহসান পিন্টু, সাংবাদিক এম এ হাকিম, লেখিকা সুলতানা কাকলি বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা অবিভক্ত জাসদের সভাপতি, মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল।

সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদুল আলম বলেন, আজকের এই শোকসভায় জাসদের সত্তর ও আশির দশকের অনেক প্রাক্তন নেতা ও কর্মী এসেছেন। তাদের উপস্থিতি আমাদেরকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আমরা আপনাদের পাহারাদার হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে চাই।

স্মরণসভায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল বলেন, দিলুর চলে যাওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি বলেন, আজকের এই স্মরণসভায় জাসদের সবাই এসেছেন।  মন খুলে দু চারটে কথা বলেছেন। এটা বড় এক প্রাপ্তি।

মাগুরা প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এ স্মরণসভায় দেলোয়ার হোসেন দিলুর স্ত্রী, ভাইসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা জাসদ সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু গত ২৬ জুন নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology