আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা নিবেদন এবং শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ৭ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে জাসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম। এ সময় মাগুরা জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, নারী জোট নেত্রী এডভোকেট আমেনা খাতুন লাবণিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology