আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উপলক্ষে শনিবার মাগুরায় সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকালে জামরুলতলা পূজামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতার জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এএফএম আবদুল ফাত্তাহ, প্রচার সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ আরো অনেকে।

পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology