আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, মোখলেছুর রহমান, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রাশেদ খান প্রমুখ।

আলোচনা শেষে জেলা প্রশাসকের নের্তৃত্বে কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা জানান, বাংলাদেশ প্রতিদিন মানুষ পড়ে তার অন্যতম কারণ অল্প শব্দের মধ্যে অনেক বড় একটি ঘটনাকে সুন্দর করে উপস্থাপন করা। কাগজটি তাদের অতিতের সুনাম অক্ষুণ্য রেখে সমস্যা, সুবিধা, সামাজিক, রাজনৈতিক, সাস্কৃতিক সার্বিক বিষয়ে কাজ করে যাবে এই প্রত্যাশা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology