আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় বালু শ্রমিক ট্রাক চালাতে গিয়ে দূর্ঘটনায় নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় চালকের কাছ থেকে গাড়ি নিয়ে চালাতে গিয়ে শনিবার দুপুরে স্বাধীন নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। সে সদর উপজেলার ভিটাসাইর গ্রামের আবদুস সবুরের ছেলে।

জানা যায়, মিরাজ নামে একজন চালক বালু বোঝাই ছোট ট্রাক (নাটা গাড়ি) নিয়ে কালিশঙ্করপুর গ্রামে যায়। ট্রাক থেকে বালু নামানোর জন্যে সঙ্গে নেয়া হয় স্বাধীনকে। কিন্তু নির্দিষ্ট স্থানে বালু নামিয়ে ফিরে আসার সময় বালু শ্রমিক স্বাধীন খালি ট্রাকটি চালিয়ে আসছিল। এ সময় ওই গ্রামের মধ্যে সে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উলটে গেলে সে নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলেও পৌছাঁনোর আগেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পরিবার বা কোন পক্ষ থেকেই কোন অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology