আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন বায়েজিদ হোসেন (২৫) এবং আল আমিন (৪৫)।

দুপুর ১২ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা যাত্রীবাহী পরিবহনের সঙ্গে একটি মটর সাইকেলের সংঘর্ষ হলে মটর সাইকেল আরোহি আল আমিন গুরুতর আহত হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। আল আমিন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার গাঘা গ্রামের নবাব আলীর ছেলে। আত্মীয় বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে তিনি মাগুরায় আসেন।

অপরদিকে একই সময়ে মাগুরা-যশোর সড়কের জাগলা সাতমাইল এলাকায় ঢাকামুখি একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী বায়েজিদের মৃত্যু হয়। বায়েজিত মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাশেম আলির ছেলে।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology