আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় মেয়রপ্রার্থি কাফুরের প্রদর্শিত পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ

মাগুরা প্রতিদিন ডটকম : নির্বাচন আচরণবিধি বহির্ভূত পোস্টার প্রদর্শনের অভিযোগ উঠেছে মাগুরা পৌরসভা নির্বাচনের বিএনপি দলীয় মেয়র প্রার্থি ইকবাল আখতার খান কাফুরের বিরুদ্ধে।

নিয়ম বহির্ভূতি এসব পোস্টার রবিবারের মধ্যে সরিয়ে ফেলার জন্যে প্রার্থিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

মাগুরা জেলা নির্বাচন অফিসার ও মাগুরা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অলিউল ইসলাম বলেন, নির্বাচনী আইনে নির্বাচনের পোস্টারে প্রতীক, প্রার্থী ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি রাখার সুযোগ নেই। কিন্তু বিএনপি দলীয় প্রার্থি ইকবাল আখতার খান তার নির্বাচনী পোস্টারে নিজের ছবির পাশাপাশি আরও তিনজনের ছবি প্রদর্শন করেছেন যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তবে তাকে প্রথমবারের মতো সতর্ক করে দেয়ার পাশাপাশি রবিবারের মধ্যে প্রদর্শিত ওইসব পোস্টার সরিয়ে ফেলার জন্যে বলা হয়েছে বলে রিটার্ণিং অফিসার জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology