আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় বিএনপির শোকর‌্যালি থেকে বিক্ষোভ প্রদর্শন

মাগুরা প্রতিদিন ডটকম : কেন্দ্র ঘোষিত কর্মসূচি শোক র‌্যালির হলেও মাগুরায় বিএনপি অংগ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী নিয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

সোমবার শোকর‌্যালির কর্মসূচি সামনে রেখে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়টি ঘিরে পুলিশ অবস্থান নিলেও বিকাল ৪ টায় সেখান থেকেই জেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কয়েকজন নেতা-কর্মী নিহতের ঘটনায় কেন্দ্র নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী এবং মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা-কর্মী কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে তারা শহরের চৌরঙ্গী মোড় হয়ে কেশবমোড়ে গিয়ে সমাবেশ করে।

মাগুরা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ সমাবেশে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology