আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় বিএনপি’র সাবেক এমপি আরলি’র মাস্ক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলি ৩ সহস্রাধিক মাস্ক বিতরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে চৌরঙ্গী মোড় হয়ে কলেজ রোডে পথচারী ও সাধারণ দোকানিদের মাঝে তিনি এ মাস্ক বিতরণ করেন।

এর আগে মাগুরা প্রেসক্লাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি ব্যাক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত পাঁচ শতাধিক মাস্ক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান ও নাজিমুল ইসলাম আরজু সিদ্দিকীর হাতে তুলে দেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব কিশোর, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, বিএনপি নেতা আলমগির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, যুবদল সভাপতি এড. ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology