আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় বিজয় দিবস উপলক্ষে জাসদের র‌্যালি

মাগুরা প্রতিদিন ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় জেলা জাসদের উদোগে শহরে বিজয়র‌্যালি ও শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকাল ৭টায় শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন জাসদের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা নারী জোটের আহবায়ক এডভোকেট আমেনা খাতুন লাবনী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা আমিন উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজয় র‌্যালি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি জাসদ নেতৃবৃন্দ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম মাগুরাবাসিকে মহান বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

মহান বিজয়ের ৫১তম বছর পূর্তিতে জাসদ নেতা জাহিদুল আলম স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া ও মৌলবাদি শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে শ্রীপুর উপজেলা জাসদের উদোগে শ্রীপুরেও জাসদ নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন, সহসভাপতি মনোরঞ্জন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology