আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৬

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৫ শিশুকে মামলা থেকে অব্যাহতি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রবেশান আইনের আওতায় ২১টি মামলায় অভিযুক্ত ২৫ টি শিশুকে শর্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস বৃহস্পতিবার প্রচলিত কাঠগড়া ও বিচার কক্ষের পরিবর্তে মাগুরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অভিযুক্ত শিশুদের উপস্থিত করে জেলার ২৭৩ টি মামলার মধ্যে ২১টি শিশু অপরাধের মামলা নিষ্পত্তি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচার কার্যে সহযোগিতা করেন সরকার পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, মাগুরার প্রবেশন অফিসার শেখ রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট মামলার আইনজীবীগণ।

উল্লেখিত মামলা সমূহে অভিযুক্ত শিশুরা এক বছরের মধ্যে নতুন কোনো অপরাধ কাজে জড়িত হবে না মর্মে স্বীকারোক্তি ও মুচলেকা সাপেক্ষে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের আইনজীবী আবদুর রাজ্জাক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology