আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম:মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও শিশুদের মাঝে দুধ বিতরণের কার্যক্রম পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণীসম্পদ কার্যালয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ড. আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

সভায় বক্তারা মেধাবী জাতি গঠনে নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় মাগুরা জেলায় দুধের বাৎসরিক চাহিদা ৭৮৯ লাখ লিটার। সেখানে উৎপাদিত হয় ৫৯৭ লাখ লিটার। ঘাটতি থাকে ১৯২ লাখ লিটার। সভায় খামারিদের পক্ষ থেকে বলা হয়, দুধ শীতলীকরণসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হলে জেলায় দুধের উৎপাদন আরও বাড়বে।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রমজীবী এক হাজার মানুষের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করে প্রাণী সম্পদ কার্যালয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology