আজ, সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৯

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় বুয়েট শিক্ষার্থি আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার মাগুরায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের ভায়নার মোড়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, ‍যুগ্ম সাধারণ মেহেদি হাসান রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাস বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মেধাবি শিক্ষার্থি আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology