আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ে নির্বাচিত ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিয়দ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর।

বক্তব্য রাখেন এডভোকেট শাহিনা আকতার ডেইলি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার আনজুমান আরা মাহমুদা, আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু প্রমুখ।

জেলা পর্যায়ে এ বছর মনোনীত শ্রেষ্ঠ ৪ জন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মহম্মপুর উপজেলার ববিতা রাণী বিশ্বাস, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাগুরা পৌরসভার আমিনা হামিদ, সফল জননী সদর উপজেলার ড.মাজেদা খাতুন ও নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শ্রীপুর উপজেলার মিতা বেগম।

এছাড়া সদর উপজেলা পর্যায়ে ৩টি ক্যাটাগেরিতে আমিনা হামিদ, লায়লা রেবেকা হক ও ফাতেমা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology