আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৮

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মননা

মাগুরা প্রতিদিন ডটকম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রবিবার দুপুরে মাগুরা জেলার ৫ জয়িতাকে সম্মননা দিয়েছে জেলা মহিলা অধিদপ্তর।

সম্মননা প্রাপ্ত ৫ জয়িতা হলেন-শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নারগীস সুলতানা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি রুকসানা ইয়াসমিন, সফল জননী নারী দিলরুবা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে কাজ শুরু করা হেনা খাতুন, সমাজ উন্নয়নে অবদান রাখায় জেসমিন রহমান স্মৃতিকে এ সম্মাননা দেয়া হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জেলা পর্যায়ের ৫ জয়িতার হাতে সম্মননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এছাড়া জেলার ৩৭টি স্বেচ্ছাসেবী নারী সংগঠনের সভানেত্রীদের হাতে ৯ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মুনশী মোঃ ছাদুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন, জেলা মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology