আজ, রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মাগুরায় বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের নতুন কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ মাগুরা শাখার কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে লায়লা কানিজ বানুকে সভাপতি ও ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নির্বাচন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগার পাঠকক্ষে লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক হাবিবুল হাসান।

প্রধান আলোচক ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও বিশেষ আলোচক ছিলেন মাগুরা এজি একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে ত্রিবার্ষিকী এই কার্যকরি কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি নাসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক রমেশ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি রহমান তৈয়ব, অর্থ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মখলেছুর রহমান, নির্বাহী সদস্য শেখ আবদুল্লাহ, সৈয়দ দিলরুবা নির্বাচিত হন। সভায় জেলার ১৩টি লাইব্রেরী সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology