আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে এবং শ্রদ্ধা জানাতে মাগুরায় একুশের প্রথম প্রহরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ভিড় নামে।

রাত ১২ টা ১ মিনিটে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট বিরেন শিকদার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জেলা প্রশাসনের পক্ষে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, মাগুরা বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এই শ্রদ্ধা নিবেদন চলে সকাল পর্যন্ত।

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology