আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় মসজিদের ইমামসহ মোট চারজন করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে এক গামেন্টস কর্মী এবং শালিখা উপজেলার আদাডাঙ্গা গ্রামে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হওয়ায় ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই নিয়ে মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৪ জন রোগি পাওয়া গেলো।

শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আক্রান্ত ব্যক্তি নরসিংদির একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। অপর জন মাগুরার সীমান্তবর্তি যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের আবদুর রহমান সরদারের ছেলে। তিনি মাগুরার শালিখা উপজেলার আদাডাঙ্গা গ্রামের জামে মসজিদে ইমামতি করেন।

শনিবার ওই দুজন সহ মোট ৫ জনের নমুনা পরীক্ষার জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে দুইজন কোভিড ১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়।

এর আগে ২২ এপ্রিল মাগুরায় সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে আশুলিয়া থেকে ফিরে আসা এক গার্মেন্টস কর্মী প্রথম করোনা আক্রান্ত রোগি হিসেবে চিহ্নিত হয়। তারপর দিন মাগুরার শ্রীপুর উপজেলার জোতশ্রীপুর গ্রামে আশুলিয়া থেকে ফিরে আসা অপর এক গার্মেন্টকর্মীর শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়।

মাগুরায় রবিবার পর্যন্ত পাওয়া চারজন করোনা আক্রান্ত রোগিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তাদের গ্রামগুলোকে লক ডাউন করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology