আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় মাদক সেবনে বাধা দেয়ায় প্রতিবেশি গৃহবধূকে ছুরিকাঘাত

মাগুরা প্রতিদিন ডটকম : বাড়ির আঙ্গিনায় মাদক সেবনে বাধা দেয়ায় শনিবার বিকালে রাবিনা (২০) নামে প্রতিবেশি এক গৃহবধূকে ছুরিকাঘাতে জখম করেছে এক দূর্বৃত্ত।

রাবিনা শহরের কাউন্সিল পাড়ার লাল মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধিন রাবিনার স্বামী লাল মিয়া জানান, একই এলাকার ইকু মীরের ছেলে সোহেল দীর্ঘদিন ধরে তার বসত বাড়ির আঙ্গিনায় ঢুকে মাদক সেবন করে আসছে। অনেকবার নিষেধ করার পরও সোহেল সেটি অব্যাহত রেখেছিল। শনিবার দুপুর তিনটার দিকে আবারও মাদকের বিভিন্ন সরঞ্জামসহ সোহেল গেট খুলে বাড়ির আঙ্গিনায় প্রবেশের চেষ্টা করলে রাবিনা তাকে গালমন্দ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহেল তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তিনি স্ত্রী রাবিনাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার পরপরই এ ঘটনায় জড়িত অপরাধিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology