আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় মানববনন্ধনের ব্যানার ছিনতাই, সাংবাদিকদের উপর হামলা

ছাত্রলীগ কর্মীরা ব্যানার কেড়ে নেওয়ার পর ব্যানার ছাড়াই গ্রামবাসীর মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রবিবার প্রেসক্লাবের সামনে দাঁড়ানো মানববন্ধন থেকে ব্যানার কেড়ে নিয়ে গেছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় ছবি তুলতে গেলে তারা দৈনিক অধিকার পত্রিকার সাংবাদিক হেলাল হোসেনসহ উপস্থিত কয়েক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে।

দুপুর ১ টার দিকে মানববন্ধনে অংশ নেয়া নাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামবাসীরা অভিযোগ করেন, শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় মান্দারতলা গ্রামের ইয়াসিন শেখ নামে এক ব্যক্তি শাবলগাছা গ্রামের আলিয়ার রহমানের কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করে বসত বাড়ি নির্মাণ করছিলেন। এ সময় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাকোল ইউপি চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে জমি ছেড়ে দেওয়ার কথা বলে ইয়াসিনের উপর হামলা চালায়। পরে জমির বিক্রেতা দরিদ্র ভ্যান চালক আলিয়ার রহমানকে ওই জমি ইয়াসিনের কাছে বিক্রির দায়ে বেদম মারপিট করে হাত ভেঙ্গে দেয়।

নির্যাতনের শিকার ইয়াসিন শেখের মা নূর জাহান বলেন, মুহিত চেয়ারম্যান আমার ছেলেকে মারধর করেছে। এ বিষয়ে ছেলে শ্রীপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলাটি নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে। যে কারণে বাধ্য হয়ে ওই ঘটনার বিচার ও নিরাপত্তার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে এসেছিলাম। কিন্তু জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রমেশ কুমার বৈদ্যসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে ব্যানার কেড়ে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকাবাসি বাধ্য হয়ে প্রেসক্লাব ভবনের প্রবেশ গেটে দাঁড়িয়ে মানববন্ধন করে। পরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে তারা।

এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল বলেন, বিচ্ছিন্নভাবে কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। কিন্তু এর সঙ্গে ছাত্রলীগের রাজনীতির কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology