আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আতর আলীর ৫০ তম মৃত্যুবার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ সৈয়দ আতর আলীর ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

জেলা প্রশাসন ও শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার ক্ডুু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক ও পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। সভায় শহীদ সৈয়দ আতর আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সমাজ সেবক আব্দুর রউফ মাখন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এড. শাখারুল ইসলাম শাকিল, বারিক আনজাম বারকিসহ অন্যরা।

আলোচনাসভা শেষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology