আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালানো হয়নি- এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেছেন, জননেত্রি শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। অনেককে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে তেমনটি ঘটেনি।

২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এমপি সাইফুজ্জামান শিখর বিএনপি’র নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি দেখাতে পারবেন বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বেগম খালেদা জিয়াকে হত্যা করবার জন্যে কোনো প্রচেষ্টা চালানো হয়েছে? আপনারা কি দেখাতে পারবেন বিএনপির কোনো মিটিংয়ে বোমা বিস্ফোরণ হয়েছে? আপনারা কি দেখাতে পারবেন শাহ এমএস কিবরিয়ার মতো কোনো নেতাকে হত্যা করা হয়েছে? তাহলে আমাদের কী দোষ? আমরা কেনো বারবার সন্ত্রাসীদের টার্গেট হই?

প্রধান অতিথি বলেন, আমাদের দোষ এই বাংলাদেশকে একটি উন্নত জাতিতে রূপান্তরিত করতে চাই। আমরা এই দেশের মানুষকে ভালো রাখতে চাই। আর যারা আমাদের টার্গেট করেছেন তারা এই বাংলাদেশকে হত্যা করতে চায়। আপনারা মিলিয়ে দেখবেন এরা কারা!

বক্তব্যের ধারাবাহিকতায় এমপি শিখর স্থানীয় তথাকথিত সমালোচকদের সমালোচনা করে বলেন, এই শহরের কদমতলায় বসে যারা আওয়ামী লীগের পিণ্ডি চটকায়, কলেজের সামনে মেহগুনি গাছের তলায় বসে আওয়ামী লীগের সমালোচনা করে, চৌরঙ্গী মোড়ে বসে আওয়ামী লীগের দোষ দেখে কিন্তু উন্নয়ন দেখে না-তারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিলো। এদের পূর্ব পুরুষরা এই দেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে নাই। একাত্তর সালে তারা পাকিস্তানের দালালী করেছে। তারা চায় এই দেশ পাকিস্তানি ভাবধারায় রূপান্তরিত হোক। এই বাংলাদেশ ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে রূপান্তিরিত হোক।

প্রধান অতিথি যুবলীগের কর্মীদের ওইসব সমালোচকদের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, যারা এই বাংলাদেশকে হত্যা করতে চায়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।

মাগুরা জেলা আওয়ামী লীগ আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা এড. রাশেদ মাহমুদ শাহিন, এড শাখারুল ইসলাম শাকিল, রানা আমীর ওসমান, মুস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগ সভাপতি সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন, কৃষক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology