আজ, শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২০

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় কিশোরীদের কারাতে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় লেডিস ক্লাবের সহযোগিতায় ৭ দিন ব্যাপী আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সনদ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ারদারের সভাপতিত্বে এ সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান, গ্রীণ ভয়েসের উপদেষ্টা আসিফ হাসান শাকিলসহ আরো অনেকে।

 ১৬ মার্চ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরা লেডিস ক্লাব সভাপতি মাগুরা জেলা প্রশাসকপত্নি ডক্টর নাসরিন আক্তার।

বলিয়ানে নারী, গ্রীণ ভয়েস ও বহ্নিশিখা সংগঠন আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে বাংলাদেশ কারাতে ক্লাব খুলনার সাইদুল ইসলাম, ফারুক হোসেন ও মাগুরা কারাতে ক্লাবের সোরাইয়া ইসলাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে।

জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন কিশোরী এ কারাতে প্রশিক্ষণে অংশ নেয়।

সনদ বিতরণ শেষে অনুষ্ঠিত হয় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology