আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় শহর এবং মহম্মদপুর উপজেলাতে চলছে লকডাউন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সংক্রমন বেড়ে যাওয়ায় রবিবার সন্ধ্যা ৬টা থেকে শহর এলাকা এবং জেলার মহম্মদপুর উপজেলার পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। চলবে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত।

তথ্যানুসন্ধানে জানা গেছে, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জেলা শহর এবং মহম্মদপুর উপজেলায় প্রবেশের সকল পথে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এতে করে শহর এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল ৯ টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলও কম দেখা যায়। দোকান পাট, শপিংমলও বন্ধ ছিল।

লকডাউন এলাকায় সকল প্রকার যান চলাচল বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ আনসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পৌর এলাকায় নিজস্ব জনবল দিয়ে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে চালানো হচ্ছে প্রচারণা।

তবে পার্শ্ববর্তি জেলা যশোর এবং নড়াইল জেলায় যাতায়াতের জন্যে ব্যবহৃত যানবাহন নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানান, মাগুরায় গত মে মাসে সংক্রমণের হার যেখানে ছিল ৫ দশমিক ৮ শতাংশ সেখানে চলতি জুন মাসের প্রথম দু’ সপ্তাহেই ১৫ শতাংশে পৌঁছে গেছে। যে অবস্থার প্রেক্ষিতে মাগুরার এসব এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে।

এ অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology