আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় শেখ রাসেলের জন্মদিনে যুবলীগের পক্ষ থেকে শিশুদের জন্যে জরুরী ঔষধ ও খাবার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার দুপুরে সদর উপজেলার গরীব অসহায় শিশুদের জন্যে জরুরী ঔষধ এবং রান্না খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী যুবলীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে তারা এই কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে দুপুর ১২ টায় শহরের কলেজ রোডে জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়বক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজোয়ান আহমেদ, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান স্বপন, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমদ, কাউন্সিলর সাকিব হাসান তুহিন, বাকি বিল্লাহ সান্টু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজোয়ান আহমেদের নিকট শিশু ঔষধ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology