আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় শোকাবহ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মাগুরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শাখারুল ইসলাম শাকিল, সাবেক সাধারণ সম্পাদক রানা আমির ওসমান, সাবেক সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রাব্বী ইসলাম সাগর, রিয়াদ মুন্না, এনামুল কবির জুয়েল, শাহিন হোসেন, যুগ্ম-সম্পাদক নাহিদ খান, শরিফুল ইসলাম মোল্যা, হামিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে শোকাবহ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ এবং শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology