আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আওয়ামীলীগের মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাংলাদেশ আওয়ামীলীগের মাগুরা সদর উপজেলা এবং পৌর শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত উপলক্ষে মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২ টায় মাগুরা দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে নবগঠিত সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাকি ইমাম ভুইয়া ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুলকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন।

পরে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাাপতি এএফএম আবদুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম,  সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, নব নির্বাচিত সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব বাকি ইমাম ভুইয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, সাংবাদিক তরিকুল আনোয়ার তরুণ, এমএ হাকিম, ইব্রাহিম আলি মোনাল,  অ্যাড. মকলেছুর রহমান, অলোক বোস, দেলোয়ার হোসেন, রূপক আইচ সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধানের আশ্বাস দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology