আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মামলার রায়ের বিরুদ্ধে আপিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় দায়েরকৃত মামলায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বেসকুর খালাস রায়ের বিরুদ্ধে সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছেন বাদী সৈয়দ রফিকুল ইসলাম তুষার।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল জানান, মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে স্বশরীরে মাগুরা আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী কখনো আদালতে হাজির হননি। সে কারণে মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় গত ৫ আগস্ট বাদি পক্ষের সাক্ষ্য সমাপ্ত করে ৭ আগস্ট যুক্তিতর্ক শুনানী শেষে একতরফা রায়ের জন্য অপেক্ষমান থাকে। গত ১১ সেপ্টেম্বর মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারিক হাকিম মাহবুবা শারমীন আসামির অনুপস্থিতে বেসকুর খালাস প্রদানের রায় দেন। বাদি এ রায়ে সংক্ষুব্ধ হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছেন। বিজ্ঞ বিচারক কামরুল হাসান আপিল গ্রহণ করে আগামি ১৭ নভেম্বর আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ অক্টোবর মাগুরা সদরের বগিয়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় বাদি অভিযোগ করেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সাঃ), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। যা ইসলাম ধর্মের অনুসারিদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology