আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় সিভিল সার্জনের চালকসহ নতুন ১৯ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সিভিল সার্জনের চালক এবং মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার সহ নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৬ জন। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ জন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে ৮ জন মাগুরা পৌরসভার সদর হাসপাতাল পাড়া, নিজনান্দুয়ালি, ইসলামবাগ পাড়া, কাশিনাথপুর ও জিলা পাড়ায়। সদর উপজেলার ৩ জন কাটাখালি, নতুন ভাটা ও মিঠাপুর এলাকায়, মহম্মদপুর উপজেলার ৪ জন ঝগড়দিয়া, জাঙ্গালিয়া এবং বালিদিয়া এলাকায়, শ্রীপুর উপজেলার ৩ জন সোনাতুন্দি, বরাইচারা এবং হরিন্দি গ্রামে এবং শালিখা উপজেলার ১ জন শতখালি গ্রামে।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ১১৬ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৭৫ জন, শ্রীপুরে ১৮ জন, শালিখায় ৯ জন, মহম্মদপুরে ১৪ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জনকরে ৩ জন মারা গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৬ জন। আক্রান্তদের ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৬৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এ ছাড়া ২১ জুন থেকে পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসনের পক্ষ থেকে ২১ দিনের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology