আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৯

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে ৬০লাখ টাকার চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন উপকারভোগীর মধ্যে ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সদরের জোতপাড়া সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান উপকারভোগীদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এস.এম.তহমিদুজ্জামান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার চৌধুরী, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার চৌধুরী জানান, সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় সদরের ২টি সমিতির ৫০ জন নারী সদস্য প্রত্যেকে ১ লাখ ২০ হাজার টাকা করে ঋণের দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology