আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৬

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় স্বজনদের সহযোগিতায় অসহায়দের খাদ্য সহায়তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা পাকু

মাগুরা প্রতিদিন ডটকম : নিজে অভাবি হলেও মনের দিক থেকে কতটা ধনী তার প্রমাণ দিচ্ছেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুস সামাদ পাকু।

করোনা পরিস্থিতি মোকাবেলায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ব্যয় করছেন নিজের সন্তানদের জমিয়ে রাখা অর্থ। গত একমাস ধরে তিনি মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া, দোয়ার পাড়া, আদর্শপাড়া, কুকনাসহ বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন খাদ্য সামগ্রি।

ইতোমধ্যে তিনি নগদ অর্থের পাশাপাশি অন্তত ১শত ২০ টি পরিবারের উঠোনে রাতের অন্ধকারে চাল, আটা, আলু, সয়াবিন তেলের প্যাকেট পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে ।

নিজের আর্থিক সঙ্গতি না থাকলেও তিনি এই খাদ্য সামগ্রি বিতরণে নিজের মেধাবি সন্তানদের জমিয়ে রাখা উপবৃত্তির অর্থ ছাড়াও পরিবারের অন্যান্য ভাই-ভাতিজা, নিকটাত্মীয় এবং স্বজনরা সহযোগিতা দিয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আবদুস সামাদ পাকু বলেন, আমার নিজের তেমন সামর্থ নেই যা দিয়ে মানুষকে সহায়তা দিতে পারি। কিন্তু পরিবারের সদস্যদের পাশাপাশি দেশে বিদেশে থাকা আত্মীয় স্বজনদের সদিচ্ছায় সাধ্যের মধ্যে করে যাচ্ছি।

এলাকার বিত্তবান মানুষেরা এই দূর্যোগকালিন সময়ে অসহায়  মানুষের জন্যে সহায়তার হাত বাড়ালে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology