আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও অগ্নিঝরা মার্চ স্মরণে জাসদের পতাকা মিছিল

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং ঐতিহাসিক অগ্নিঝরা মার্চ স্মরণে সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মাগুরায় বর্ণাঢ্য পতাকা র‌্যালি ও আলোচনা সভা করেছে।

সকাল ১১ টায় জাতীয় জাগরণের লক্ষে সুশাসন এবং সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও-এই শ্লোগান নিয়ে দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ শেষে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, জাসদ ছাত্রলীগ সভাপতি মিরাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় দেশি বিদেশি চক্রান্ত রুখে দেওয়ার পাশাপাশি দেশে জাকিয়ে বসা দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাসদের পতাকাতলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology