আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার মালিকগ্রামে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় অনার্স পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নাজির আহমেদ কলেজের শিক্ষার্থী শামিম শেখের মৃত্যু হয়েছে।

সে জেলার মহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের কিবির শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে শামিম মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে অপর দুই বন্ধুকে সাথে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। বেলা সাড়ে ১১ টার দিকে তাদের বহনকারী মটর সাইকেলটি নড়াইল-মাগুরা সড়কের মালিকগ্রাম এলাকায় পৌঁছলে একটি বাইসাকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মটর সাইকেল চালক শামিম ও অপর আরোহী হৃদয় এবং বাইসাইকেল আরোহী সজিব ও রাকিব গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে শামিম শেখের মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত হৃদয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দূর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology