আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন ডটকম : ৭ ডিসেম্বর মাগুরা হানাদারমুক্ত দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বেলা ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

দিবসটি উপলক্ষে দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির উপর আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধের স্মারক গ্রন্থ ‘বীর কথন’ এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া সন্ধ্যায় ব্লাক আউট ও শহরের বিভিন্ন সড়কে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology