আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় হেফাজতের হরতালে সাড়া দেয়নি কেউই

মাগুরা প্রতিদিন ডটকম : হেফাজত ইসলাম সারাদেশে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান জানালেও মাগুরায় কোনো হরতাল হয়নি। বরং সপ্তাহের প্রথম কর্ম দিবস হওয়ায় শহরে অন্যান্য দিনের চেয়ে লোক সমাগম বেশি দেখা গেছে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকলেও গল্প গুজব করেই তারা সময় কাটিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

এদিকে জেলা শহরের উপর দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। দূর পাল্লার যানবাহনের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতেও চলাচল অব্যাহত ছিলো।

সারাদিনে হেফাজত ইসলামের হরতালের সমর্থনে কাউকে পিকেটিংয়ে দেখা যায়নি। কেউ কোনো সাড়াও দেয়নি।

তবে হরতাল, মৌলবাদ এবং নাশকতার বিরুদ্ধে আগের দিন এবং সকালে জেলা শহর ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology