আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ১০ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রায় প্রচারপত্র বিলি

মাগুরা প্রতিদিন ডটকম : নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু, দুর্নীতিবাজ লুটেরাদের বিচার, পাচারকৃত ও খেলাপি ঋণের টাকা উদ্ধার, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শনিবার বাম গণতান্ত্রিক জোট মাগুরা শহরে পদযাত্রার মাধ্যমে প্রচারপত্র বিলি করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিকাল সাড়ে ৪ টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে পুরাতন জেল রোড, সৈয়দ আতর আলী সড়ক, জামে মসজিদ সড়ক হয়ে ঢাকা রোড গিয়ে এই পদযাত্রা শেষ করে।

গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শি¶াবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু সহ অন্যরা।

পদযাত্রার শুরুতে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিসমূহ হচ্ছে-দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নির্বাচনকালীন দল নিরপে¶ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা; নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণখেলাপি-ব্যাংক ডাকাত, অর্থ পাচারকারী, কালোটাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; অগণতান্ত্রিক সংশোধনীসমূহ ও কালাকানুন বাতিল; রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ-মাস্তানদের হস্ত¶েপ বন্ধ করা; চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করা, মজুরি কমিশন গঠনসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, শি¶া-¯^াস্থ্য নিয়ে ব্যবসা বন্ধ করা, জাতীয় সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সঙ্গে ¯^া¶রিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ এবং দেশের ¯^ার্থবিরোধী সব অসম চুক্তি বাতিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology