আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ১৩ শত টাকার জন্যে ব্যবসায়ীর বিষপানে মৃত্যু : সুদে কারবারিকে ৫৪ ধারায় গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : ১৩শত টাকার সুদ বসতবাড়ির চার শতক জমি লিখে দিয়েও পরিশোধ হয়নি। প্রতি সপ্তাহেই কারবারিকে দিতে হয় ৩ হাজার টাকা। তারপরও চলে অত্যাচার। সুদে কারবারির এমন হত্যাচারে শেষ পর্যন্ত বিষপানে মৃত্যু হলো মাগুরার সবজি ব্যবসায়ী সুব্রত প্রামাণিকের।

নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা করা হলেও পুলিশ আত্মহত্যার ঘটনা বলে সুদে কারবারিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়েছে।

নির্মম মৃত্যুর শিকার সুব্রত প্রামাণিক (৩৭) মাগুরার সদর উপজেলার রামদেরগাতি গ্রামের শিবুপদ প্রামাণিকের ছেলে। পেশায় সবজি ব্যাবসায়ী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মাগুরার উদ্যোশ্যে বের হন। কিন্তু কিছুক্ষণ পরই বিষপানের খবর আসে বাড়িতে।

নিহত সুব্রত প্রামাণিকের স্ত্রী পুর্ণিমা প্রামাণিক জানায়, সকালে সে সবজি কেনার জন্যে ৩৭ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে বাজারে না গিয়ে বাগানের মধ্যে বিষ পান করেছে বলে বাড়িতে এসে জানায় সুদে কারবারি গোয়ালবাথান গ্রামের নায়েব আলি। কিন্তু তার কথায় বিশ্বাস না করে গ্রামের অন্যান্য লোকদের নিয়ে গোয়ালবাথান বাজারে ডাক্তারের কাছে যেয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এর জন্যে সুদে কারবারি নায়েব আলিকে দায়ি করার পাশাপাশি শাস্তির দাবি জানিয়েছেন।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম পরিবারের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর সুদে কারবারি নায়েব আলিকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। লাশের পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology