আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৩টি চোরাই মটর সাইকেল সহ ৬ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের পুস্তক ব্যবসায়ী আবদুল কুদ্দুস সহ মটর সাইকেল চোরাই চক্রের ৬ সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে। বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া তিনটি মটর সাইকেলও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

মাগুরা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে চুরি হওয়া তিনটি মটর সাইকেল মাগুরার একটি চিহ্নিত চোরচক্রের হেফাজতে রয়েছে এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ রবিবার মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের নাসিম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় নাসিম মোল্যার ছেলে আবদুল হালিমকে একটি চোরাই মটর সাইকেল সহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই আরও দুটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

মাগুরা ডিবি ইনস্পেক্টর জয়নাল আবেদিন জানান, পুলিশের হাতে আটক আবদুল হালিমের স্বীকারোক্তি এবং ব্যাপক তথ্যানুসন্ধ্যানের পর মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত শহরের পারনান্দুয়ালী গ্রামের সাদেক আলির ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের সিকান্দার মুন্সির ছেলে ইনামুল হোসেন, মাসুদ হোসেন ফয়সালের ছেলে কামরুজ্জামান কাজল এবং বরাশিয়া গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে আরমান ও তুহিন রেজার ছেলে রেজওয়ান আহমেদ সালমানকে আটক করা হয়।

সোমবার আটককৃতদের আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে মাগুরা ছাড়াও পাশ্ববর্তি বিভিন্ন এলাকায় মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে ডিবি কর্মকর্তা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology