আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৯

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় ৪ দিনব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মাগুরায় শুরু হয়েছে চারদিন ব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলা।

বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজয় চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম।

এ উপলক্ষে বিজয় চত্ত্বরের বই মেলা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো: আফাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বক্কর সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সাত্তার এবং জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থানায় আয়োজিত এ বই মেলায় মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। চার দিনব্যাপী বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়র মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, আলোচনাসভা, নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২ জানুয়ারি মেলার সমাপনী হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology