আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৫৫টি মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন পরিচালিত ৫৫টি নিবন্ধিত মহিলা সমিতির অনুকুলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সমিতির সভানেত্রীদের হাতে অনুদনের চেক তুলে দেন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পারিচালক আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা মাহমুদ।

বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও সন্ধি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রেহেনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে নিবন্ধিত মহিলা সমিতির অনুকুলে সর্বোচ্চ ৫০ হাজার ও সর্বনিম্ম ২৫ হাজার টাকা হারে মোট ১৭ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology