আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার থেকে শুরু হয়েছে ৭দিন ব্যাপী বই মেলা।

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু সহ অন্যান্যরা।

মেলার মোট ১৫টি স্টলে বিভিন্ন শ্রেণির পাঠকদের উপযোগী বই বিক্রয়ের পাশাপাশি প্রদর্শনীর আয়োজনা করা হয়েছে।

এ ছাড়া বইমেলা উপলক্ষে প্রতিদিনই মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology